শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা ডিজিটাল ন্যায় বিচার প্রাপ্তির সহজ পথ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গ্রাম আদালত শক্তিশালী করতে হলে এর তথ্য ব্যবস্থাপনা সহজ এবং ডিজিটাল করনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে , বলেছেন বরিশালের বিভাগীয় কমিশনার জনাব খলিল আহমেদ ।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সরকার,ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এর কারিগরী ও আর্থিক সহযোগীতায় ও স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগীতায় আয়েজিত, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর বরিশালস্থ অফিসে  ইউনিয়ন পরিষদের হিসাবসহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণের অংশগ্রহনে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক  ২দিন ব্যপাী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার জনাব খলিল আহমেদ, সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক জনাব মোঃ মামুন খন্দকার, সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার  উপমা ফারিসা, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা, ইউএনডিপির এমআইএস  এক্সপার্ট আরিফ হোসেন, এইচআর এক্সপার্ট উমা দাস ।

আরও পড়ুন

কুমিল্লায় পুলিশের লুট হওয়া শটগানসহ দুটি অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

প্রধান অতিথি বলেন গ্রামের মানুষের ন্যায়  বিচার নিশ্চিত করতে হলে গ্রাম আদালত প্রক্রিয়া আরও সহজ  করতে হবে । গ্রাম আদালত প্রত্রিয়া যদি ডিজিটাল করা যায় তাহলে এর মনিটরিং প্রক্রিয়া  সহজ হবে এবং আরও কার্যক্রর কবে। তিনি আশা করেন এই  প্রশিক্ষণের ফলে অংশগ্রহণকারীগন কম্পিউটার ভিত্তিক গ্রাম আদালত ব্যবস্থপনা সর্ম্পকে হাতে কলমে শিখে পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে তার বাস্তব ভিত্তিক প্রয়েগে করবেন।  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার বলেন গ্রাম আদালত আইন ২০০৬   অনুযায়ী প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর করতে হবে। আজকের প্রশিক্ষণ শুধু কম্পিউটার ভিত্তিক, এবং এখানে কিভাবে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা ডিজিটাল ভাবে সংরক্ষণ ও পরিবীক্ষণ এবং বাস্তবায়ন করা যায় তা ভাল অনুশীলন করানো হবে। তিনি সকল অংশগ্রহণকারীগণকে প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশহনের নির্দেশ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপপরিচালক (ভারপ্রাপ্ত) , স্থানীয় সরকার, বরিশাল উপমা ফারিসা । তিনি  প্রশিক্ষণ সফল করার জন্য সকল অংশগ্রহণকারীগণ কে প্রশিক্ষটি গুরত্ব সহকারে গ্রহণকরার জন্য অনরোধ করেন।

উল্লেখ্য আগামী ৫ ই অক্টোবর ২০২৬ পর্যন্ত বরিশাল বিভাগের ৬ টি জেলা  মোট ২৭৫ জন অংশগ্রহণকারী মোট ১৪ টি ব্যাচে ধারাবাহিকভাবে  গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষনে অংশগ্রহণ করবেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: