শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে ‘চোর’ বানিয়ে ভিডিও প্রচার

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের সরিষাবাড়ীতে এক সহজ-সরল নিরপরাধ কিশোরকে মারধর করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চোর’ হিসেবে উপস্থাপন করে ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগ উঠেছে চানাচুর বিক্রেতা এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে।

সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত চানাচুর বিক্রেতা হকার সুজনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা। 

স্থানীয় সুত্রে জানা যায়, সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের হাটখোলা এলাকার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ওই কিশোর। ছেলেটির বাবা ছিলেন ব্যাংক কর্মকর্তা ও মা উচ্চ শিক্ষিত ছিলেন। কয়েক বছর আগে তার মা স্ট্রোক করে মারা যান এবং পরবর্তীতে তার বাবাও মারা যায়। 

বর্তমানে সে বৈমাত্রেয় মা ও আত্মীয় স্বজনদের তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করছে। ওই কিশোর সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি সে এক প্রতিবন্ধী কিশোরের সঙ্গে ট্রেনে উপজেলার শহীদনগর স্টেশন থেকে ইব্রাহীমাবাদ রেল স্টেশনে ভ্রমণে যায়। 

এ সময় ট্রেনে চানাচুর বিক্রেতা সুজনের সাথে পূর্ব পরিচয় থাকার সুবাদে ওই কিশোরকে ব্যবহার করে একটি ভিডিও কনটেন্ট তৈরি করে। ভিডিওটিতে কিশোরকে মারধর করে টাকা চোর হিসেবে উপস্থাপন করা হয়। পরবর্তীতে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বিষয়টি স্থানীয়দের নজরে আসলে সহজ-সরল কিশোর ছেলেকে চোর বানিয়ে ভিডিও তৈরির অপরাধে হকার সুজনকে গ্রেপ্তারের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। এছাড়াও ভিডিও ধারণের সময় কিশোরকে শারীরিকভাবে নির্যাতন ও তাকে মারধর করা হয়। এতে তার ঠোঁট ফেটে ক্ষত ও রক্ত ঝড়তে দেখা যায়। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে আমার কাছে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। ঘটনাটি যেহেতু ট্রেনে তাই বিষয়টি আমাদের আওতায় নয়। এটা রেলওয়ে পুলিশ বলতে পারবে।  

আরও পড়ুন

খুলনায় সরকারি চাল বোঝাই ট্রাক উধাও

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি জানার পর ঘটনাটি কবে, কোন ট্রেনে ও কোন জায়গায় ঘটেছে তা অনুসন্ধানের জন্য কাজ চলছে। 

ভোরের আকাশ/রই 


 

রবিউল ইসলাম

শেয়ার করুন: