৩০ জানুয়ারি
আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিল

উপমহাদেশের প্রখ্যাত পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (র:) এর ৮৭তম মাহফিলে ইসালে ছাওয়াব শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা হতে পরদিন বাদ ফজর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এতে সভাপতির আসন গ্রহণ করবেন- দরবার শরীফের পীর হযরত মাওলানা আলহাজ্ব মুহাম্মদ গোলাম খাবীর সাঈদী। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এই ঐতিহাসিক মাহফিলে দরবারের খলিফাবৃন্দ ও দেশের বরেণ্য উলামায়ে কিরাম গুরুত্বপূর্ণ ওয়াজ-নসিহত পেশ করবেন।
দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ করবেন। মাহফিলকে কেন্দ্র করে এলাকার কয়েকটি গ্রামে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। মাহফিলের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মাহফিলে শরীক হওয়ার জন্য দরবার শরীফের পীর মাওলানা গোলাম খাবীর সাঈদী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
ভোরের আকাশ/র.ই