শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা পেলেন প্রশাসক আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় সমন্বয়কারী অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করেছে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট, পিরোজপুর জেলা শাখা।শনিবার (৪ এপ্রিল) পিরোজপুর উপজেলা শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিক্ষক-কর্মচারী ঐক্য জোট পিরোজপুর জেলা শাখার সভাপতি গাজী মোঃ শাহজাহান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন 
পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ এনায়েত কবির খান, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ,নেছারাবাদ উপজেলার সভাপতি মোঃ মাইনুল হোসেন,নাজিরপুর উপজেলার সভাপতি মোঃ ইউনুছ আলী, জিয়ানগর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আলমগীর হোসেনের এই নিয়োগ শিক্ষাঙ্গনের জন্য গৌরবের এবং তার নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বক্তারা আরো বলেন দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন তিনি। তার এ নিয়োগ পিরোজপুর জেলার জন্য গর্বের এবং উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধিত অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমি এই দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করব।জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে শিক্ষক, কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 

শিক্ষক-কর্মচারী ঐক্য জোট

শেয়ার করুন: