শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে

মধুপুর ৩৬২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

টাঙ্গাইল (মধুপুর) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলের মধুপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ৩৬২ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে মধুপুর জেলাপরিষদ অডিটোরিয়ামে মধুপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোজাফফর আলী আকন্দের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  বিশেষ অতিথি  ছিলেন মধুপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস সালাম, মধুপুর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার , মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিশির , শিক্ষানুরাগী মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর- নবী শিহাব , এ পরীক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক আলী আকবর। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

আলোচনা অনুষ্ঠান শেষে ৩৬২ জন কৃতী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এ বেসরকারি বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১০০৯ জন। বৃত্তি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকগণ।

ভোরের আকাশ/মো.আ.

উপহার প্রদানশিক্ষাবৃত্তিকিন্ডারগার্টেনটাঙ্গাইল

শেয়ার করুন: