শ্রীপুর পৌরসভার বাজেট ঘোষণা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার শতকোটি টাকার বাজেট ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ।
বুধবার (২৫ জুন) দুপুরে পৌর সভাকক্ষে এ বাজেট ঘোষণা হয়।
শ্রীপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যরিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস বাজেট উপস্থাপন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী সাহেদ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত ১শ ৮ কোটি ৩৫ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত হতে ২৫ কোটি ৫২ লক্ষ ও উন্নয়ন খাত হতে ২০ কোটি ৭৮ লক্ষ ও প্রকল্প হতে ৬২ কোটি ৫ লক্ষ টাকা।
পৌর নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, শ্রীপুর পৌর সভা শিল্পাঞ্চল ঘেরা ১ম শ্রেণির পৌর সভা। এ পৌর সভার জনগণ পৌর করগুলো নিয়মিত পরিশোধ করলে এ পৌর সভাকে আধুনিক ও উন্নয়ত পৌর সভায় পরিণত করা সম্ভব হবে। এ জন্য পৌরবাসীর সহযোগিতা চান তিনি।
পৌর প্রশাসন সজিব আহমেদ বলেন, পৌরবাসীর জীবনমান উন্নয়নের প্রতি লক্ষ রেখে এ বাজেট প্রনয়ণ করা হয়েছে। আশা করছি শ্রীপুর পৌরবাসীর সহযোগিতায় একটি মডেল পৌর সভায় রূপান্তর করতে পারবো ইনশাআল্লাহ।
ভোরের আকাশ/জাআ