শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

চর লরেঞ্চ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান সাংবাদিক জায়েদ হোসেন

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নকে মামলা হামলা মুক্ত, দূর্নীতিমুক্ত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক জায়েদ হোসেন। 

ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ, কালভার্ট স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে চান তিনি।

সাংবাদিক জায়েদ হোসেন জানান, নির্বাচিত হলে দলমত নির্বিশেষে  সব মানুষের জন্য কাজ করবেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও  কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের পাশাপাশি   ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চান  তিনি।

আরও পড়ুন

চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

তিনি আরও জানান, মেঘনার ভাঙ্গন কবলিত এলাকা  হওয়ায় তিনি মেঘনা ভাঙ্গন রোধে বিভিন্ন আন্দল সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। তার বর্তমান বাড়ী কমলনগর উপজেলার ৩নং চর লরেঞ্চ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। পূর্বের বাড়ী ছিল কাদিরপন্ডিতের হাট বাজারের হাবিব উল্যা মুন্সি বাড়ী।

একটি শিক্ষিত, উন্নত ও মানবিক ৩নং চর লরেঞ্চ ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন সাংবাদিক জায়েদ হোবসেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: