শিরোনাম
ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশ

মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি মনোহরগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারের সিএনজি স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। তাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন্নবী। উপজেলা সেক্রেটারি মো. ফয়েজুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় সংঘটিত রাজনৈতিক সংঘাত দেশের ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। ওই দিনের ঘটনা স্মরণ করে তাঁরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য হামজার মানবিক উদ্যোগ

বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধ করা জরুরি। অতীতের রাজনৈতিক সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন্নবী, উপজেলা সহকারী সেক্রেটারি ও বাইশগাঁও ইউনিয়ন জামায়াতের আমির গাজী সাইফুল বারী তুহিন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ উল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য রুহুল আমিন মোবাশ্বের, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন, সরসপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাকছুদুর রহমান, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম, উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গোফরান ভূঁইয়া, বিপুলাসার ইউনিয়ন জামায়াতের আমির মো. জাকারিয়া ভূঁইয়া, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার হুমায়ুন কবির সেলিম এবং উপজেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি মীর হোসেনসহ স্থানীয় নেতারা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: