শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নকল স্বর্ণের বার দেখিয়ে বৃদ্ধার কানের দুল হাতিয়ে নিল প্রতারক চক্র

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের বকশীগঞ্জে অভিনব কৌশলে এক বৃদ্ধার কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে একটি প্রতারক দল। নকল স্বর্ণের বার দিয়ে প্রলোভন দেখিয়ে তাঁর প্রায় এক লাখ টাকা মূল্যের কানের দুল নিয়ে পালিয়েছে তারা।

শনিবার (দুপুর সাড়ে ১১টার দিকে) পৌর শহরের কুড়েঘর রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আজবাসী বেগম (৬০), তিনি দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর রহিমপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি অটোরিকশায় ওঠেন আজবাসী বেগম। একই অটোরিকশায় যাত্রী সেজে আরও দুই যুবক ওঠে।

পথিমধ্যে কুড়েঘর রেস্টুরেন্টের কাছে পৌঁছালে এক যুবক গাড়ি থামাতে বলে। পরে সে রাস্তা থেকে একটি মোড়ানো বস্তু তুলে এনে দেখায়, যার ভেতরে নাকি একটি মূল্যবান স্বর্ণের বার রয়েছে। মোড়কের ওপর সেটি হারানো স্বর্ণ বলে উল্লেখ ছিল।

এরপর প্রতারকরা নিজেদের অসহায় দাবি করে এবং স্বর্ণের বারটি বিক্রি করতে না পারার কথা বলে। তারা আজবাসী বেগমকে প্রস্তাব দেয়—তিনি যেন বারটি নিজের কাছে রেখে তাদের কিছু অর্থ দেন। নগদ টাকা না থাকায়, তারা বিকল্প হিসেবে কানের দুল দিতে বলেন।

প্রলোভনে পড়ে ওই নারী নিজের স্বর্ণের দুল খুলে তাদের হাতে তুলে দেন এবং বিনিময়ে কথিত স্বর্ণের বারটি নেন। পরে প্রতারকরা দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার পর যাচাই করে তিনি বুঝতে পারেন, যেটি তাকে দেওয়া হয়েছে সেটি আসলে নকল।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনাটি এখনও তাঁর জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ভোরের আকাশ/ এনউব

প্রতারক চক্র

শেয়ার করুন: