শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনআইএলজি মহাপরিচালক

গ্রাম পুলিশদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গ্রাম পুলিশদের উপযুক্ত কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন। 

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। 

এনআইএলজি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "প্রশিক্ষণ দিয়ে গ্রাম পুলিশদের জানানো দরকার যে কী বিষয়গুলো তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত এবং কীভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সচেষ্ট থাকতে পারে।

গ্রাম পুলিশদের হয়তো অনেক সীমাবদ্ধতা আছে, যা নিয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। তবে আমাদের লক্ষ্য প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করা।"

তিনি আরও বলেন. ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও শাসনমূলক কর্মকাণ্ডের পাশাপাশি গ্রাম আদালত পরিচালনা, জন্ম নিবন্ধন এবং ট্যাক্স আদায়ের ক্ষেত্রে গ্রাম পুলিশদের ভূমিকা স্পষ্ট করতে হবে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোর্স পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। 

বক্তারা আশা প্রকাশ করেন, এই বুনিয়াদি প্রশিক্ষণ গ্রাম পুলিশদের আইনি ও সামাজিক দায়িত্ব পালনে আরও দক্ষ করে তুলবে।

ভোরের আকাশ/ র.ই

 

 

মহাপরিচালকইসমাইল হোসেন

শেয়ার করুন: