শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হামলার জবাবে প্রথমবার জোড়া লঞ্চার ছুড়লো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রথমবারের মতো জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, এই নতুন কৌশল ব্যবহারের মাধ্যমে ইসরায়েল অধিকৃত অঞ্চলের কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে একযোগে হামলা চালানো হয়।

আইআরজিসির দাবি অনুযায়ী, রিশোন লেৎসিওন, পেতাহ টিকভা, বের শেভা এবং তেল আবিবের মতো প্রধান শহরাঞ্চলগুলো লক্ষ্যবস্তু ছিল। এসব হামলায় মোট ৩০টির বেশি স্থান আঘাতপ্রাপ্ত হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

হামলায় ব্যবহার করা হয়েছে খায়বার-শেকান ক্ষেপণাস্ত্র, যা নির্ভুল আঘাত হানার সক্ষমতা এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য পরিচিত। আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতে আরও বড় ধরনের হামলা চালানো হবে এবং ইসরায়েলের শিল্প, অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এদিকে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়্যেদ মজিদ মুসাভি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, নতুন ডুয়াল লঞ্চার ব্যবহারের মাধ্যমে যুদ্ধের একটি নতুন ধাপ শুরু হয়েছে, যেখানে আগের তুলনায় হামলার মাত্রা দ্বিগুণ করা হয়েছে।

ভোরের আকাশ/নি

 

ইরান

শেয়ার করুন: