শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

একটি সুস্থ শিশু জাতির ভবিষ্যৎ সম্পদ: কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
একটি সুস্থ শিশু জাতির ভবিষ্যৎ সম্পদ: কেসিসি প্রশাসক
একটি সুস্থ শিশু জাতির ভবিষ্যৎ সম্পদ: কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মোখতার আহমেদ বলেন, একটি সুস্থ শিশু জাতির ভবিষ্যৎ সম্পদ। আর ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সবল হিসেবে গড়ে তুলতে সরকার মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারের এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নিয়োজিত কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি সেবামূলক এ কাজে তাদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান।

কেসিসি প্রশাসক মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে আয়োজিত ইপিআই কোয়ার্টার রিভিউ সভায় (৩য় ও ৪র্থ কোয়ার্টার) প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দাতা সংস্থা ইউনিসেফ-এর সহায়তায় খুলনা মহানগরী এলাকায় ইপিআই কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার অয়োজন করে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. মাহফুজা খানম, পরিচালক স্বাস্থ্য-এর কার্যালয়ের এ্যাসিসট্যান্ট চীফ মোঃ জোবায়ের হোসেন, ইউনিসেফ-খুলনার বিভাগীয় প্রধান মো: কাওসার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কার্যক্রমের কোল্ড চেইন প্রকৌশলী মোঃ মেসবাহুল হক, কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট তাপস কুমার হালদার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার নাজমুল আহসান সজিব সভায় উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মীউল ইসলাম। কেসিসি’র স্বাস্থ্যকর্মী ও সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

কেসিসি প্রশাসক

শেয়ার করুন: