শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় স্বর্ণের বার সহ নারী চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের বার সহ ২৫ বছর বয়সী মোছাঃ আসমা খাতুন নামের এক নারী চোরাকারবারি কে আটক করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি। এর আগে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারী স্বর্ণ চোরাচালান করবে। সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার বারাদী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া পাকা রাস্তার উপর থেকে ওই গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী আসমা খাতুন কে আটক করে।

এসময় আটককৃতর কাছে থাকা তিনটি স্বর্ণের বার (ওজন ৩৫৪গ্রাম), একটি ব্যাটন মোবাইল ও নগদ ১৮০টাকা জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আটান্ন লক্ষ আটান্ন হাজার সাতশত ছাপ্পান্ন টাকা।

বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত আসামীকে থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন।

ভোরের আকাশ/জাআ

চোরাকারবারি আটকস্বর্ণের বারচুয়াডাঙ্গা

শেয়ার করুন: