শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়াইনঘাটে পুসাগের মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে 'পুসাগ ট্যালেন্ট হান্ট - ২০২৫' মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ও গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির মোট ৬০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষাটি সকাল ১১টায় আরম্ভ হয়ে বেলা ১২:৪৫ টায় সফল ভাবে সম্পন্ন হয়।

পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি রুবেল আহমদ (রাহী) ও সাধারন সম্পাদক ফখরুজ্জামান ফলিকের নেতৃত্বে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান (যুক্তরাষ্ট্র)। পরিচালনায় ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

এসময় পুসাগের আয়োজনে পরীক্ষা দিতে আসা প্রতিযোগী ও অভিভাবকগন  সার্বিক ভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বৃহত্তর গোয়াইনঘাট উপজেলা নিয়ে অনুষ্ঠিত পুসাগের এই মেধাবৃত্তি পরিক্ষার হল ও কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্যামল রায়, সহকারী লিডার ট্রেইনার বাংলাদেশ স্কাউট সিলেটের মো:আহমদুল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আব্দুল মালিক, পুসাগের উপদেষ্টাদের মধ্যে হারুন আহমদ, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সদর উদ্দিন,রুহুল আমিন মারুফ,গুলজার হোসেন ও ফাহিম মোনায়েমসহ প্রমূখ।

ভোরের আকাশ/মো.আ.

 

অনুষ্ঠিতবৃত্তি পরীক্ষাসিলেট

শেয়ার করুন: