ঝালকাঠির দুই আসনেই ধানের শীষের জয়

বেসরকারি ফলাফলে ঝালকাঠির দুটি সংসদীয় আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ঝালকাঠি-১ আসনে বিএনপি মনোনীত রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ২৩৭টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন তাদের বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।
জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে, ঝালকাঠি-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম জামাল পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। জামাল ৬ হাজার ৮৯০ ভোটের ব্যবধানে বিজয়ী হন। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯১ হাজার ২৮৬টি এবং ‘না’ ভোট ২৯ হাজার ৫৯১টি।
ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। তিনি ৪৩ হাজার ২৯৫ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৯৭টি এবং ‘না’ ভোট ৫৩ হাজার
ভোরের আকাশ/এসএইচ