শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ওষুধ সরবরাহ উদ্বোধন

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নীলফামারী জেলার চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দীর্ঘ তিন মাস ওষুধ সরবরাহ বন্ধ থাকার পর অবশেষে পুনরায় ওষুধ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।  

সোমবার (৬ এপ্রিল) এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ওষুধ সরবরাহের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর ওষুধ সরবরাহ চালু হওয়ায় এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব পড়বে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগডাবুড়ী পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সদস্য সচিব একেএম শাহাদৎ হোসেন, চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট পলাশ চন্দ্র মন্ডল এবং চিলাহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট জামিল মোল্লা। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেন আর ওষুধ সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা পেতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ওষুধের অভাবে রোগীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। নতুন করে সরবরাহ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

ভোরের আকাশ/ র.ই


 


 

শুভ উদ্বোধনএকেএম শাহাদৎ হোসেন

শেয়ার করুন: