শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরসিংদিতে ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধা মায়ের

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদিতে ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধা মায়ের
নরসিংদিতে ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধা মায়ের

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধা মা। 

শনিবার দিবাগত রাতে উপজেলার বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার (৪ মে) সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত জাবের হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।  তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

নিহত ৭০ বছর বয়সী শামসুন্নাহার শিবপুরের চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জাবের একজন মাদকসেবী। তার বড় ভাই বিদেশে থাকেন। বাড়িতে মা-ছেলে একসঙ্গে বসবাস করতেন। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে জাবের মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।  মাকে হত্যা করে সারারাত একই রুমে অবস্থান করেছিলেন তিনি। মৃত মায়ের একটি হাত ভাঙা এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভিতরে তার মাকে দরজার হাতলে ঠেস দিয়ে হত্যা করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: