শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

মো. মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে শহরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট জনগণের মাঝে তুলে ধরতে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে শহরের বড়বাজার এলাকায় প্রায় এক হাজার লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক নিয়ামুল হাকিম সাজু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দিতে তারা অব্যাহতভাবে মাঠে থাকবেন।

ভোরের আকাশ/জাআ

বিএনপিরলিফলেট বিতরণসিরাজগঞ্জ

শেয়ার করুন: