শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

আশরাফ উদ্দিন তারা, ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজ বৃহত্তর ফরিদপুর জেলা বাংলাদেশের উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের প্রতি সংহতি প্রকাশ, ধর্মীয় নেতা সৈয়দ আলী খোমেনিকে হত্যার প্রতিবাদ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খাদেমুল ইসলাম রেজা। এতে বক্তব্য রাখেন কবিরাজ মো. মঞ্জুর মল্লিক, ডা. কাজী নাসরিন, ডা. আশিকুর রহমান, বাবুল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার জন্য তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন। তাদের দাবি, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদ ও ষড়যন্ত্রের মাধ্যমে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

বক্তারা আরও বলেন, বিশ্বে মুসলিম সম্প্রদায়কে ধ্বংস করার নানা ষড়যন্ত্র চলছে এবং বিভিন্ন স্থানে নিরীহ মানুষ হত্যার ঘটনা ঘটছে। এসব আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/আ.র
 

মানববন্ধন

শেয়ার করুন: