দিনাজপুর হলিল্যান্ড কলেজে নবীনবরণ

দিনাজপুর হলিল্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বালুবাড়িস্থ কলেজ কম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল ও দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের। নিজেদের জীবন গড়তে হবে। তাই তোমাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের স্বপ্নচারী হতে হবে। দেশ ও জাতিকে নিয়ে ভাবতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তোমাদের মানবিক ও ভাল মানুষ হতে হবে। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি হলিল্যান্ড কলেজের খেলার মাঠসহ কলেজের উন্নয়নে সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
হলিল্যান্ড কলেজের সভাপতি প্রফেসর আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলিল্যান্ড কলেজের পরিচালক মো. আফজাল হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইকবাল কবির।
অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক মোস্তফা কামাল মিলন,সাবেক কাউন্সিলর মতিবুর রহমান বিপ্লব সঞ্চালনা করেন হলিল্যান্ড কলেজের বাংলা প্রভাষক মো. ফয়সাল হোসেন ও আনিক হামিম আভা। অনুষ্ঠানে হলিল্যান্ড কলেজের পরিচালক মো. সালাহ উদ্দীন খোকনসহ অন্যান্য পরিচালক, কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে হলিল্যান্ড কলেজের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
ভোরের আকাশ/আ.র