শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ১০টি তেল পাম্পে সরবরাহ বন্ধ, বিপাকে যানবাহন চালকরা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

রাজবাড়ী জেলায় হঠাৎ করে ১০টি তেল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। গত কয়েকদিন ধরে পাম্পগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ না থাকায় জরুরি প্রয়োজনে চলাচল করতে পারছেন না অনেকেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরবরাহ সংকটের কারণে এসব পাম্পে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে করে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, পরিবহনসহ বিভিন্ন যানবাহন চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। অপরদিকে দু-একটি পাম্পে যে পরিমাণ তেল সরবরাহ করছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

ভুক্তভোগী মো. সাজ্জাদ চিশতি বলেন, আমি পাবনা থেকে রাজবাড়ী আসছি দাওয়াত খেতে এখন তেল পাচ্ছি না রাজবাড়ীর কোথাও বাড়ি যাবো কিভাবে ভাবছি। জেলা শহরের সুমন শেখ বলেন আমি একটা কোম্পানিতে  মার্কেটিংএ কাজ করি তেলের জন্য দুদিন ধরে শহরের বিভিন্ন পাম্পে ঘুরতেছি, তেল পাচ্ছিনা আমাদের কাজের খুব চাপ তেল না পেলে বড় বিপদে পড়ে যাবো।

ঢাকা থেকে আসা মো কামরুল বলেন, ঈদে গ্রামের বাড়িতে আসছি আত্মীয় স্বজনদের বাড়ি ঘুরছি, এখন তেল না পেলে গাড়ি নিয়ে ঢাকা যেতে পারবো না। আমরা দ্রুত চাই এবিষয়ে সরকার সমাধান করুক।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

 

রাজবাড়ী

শেয়ার করুন: