শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় ১০২ কেজি হরিণের মাংসসহ আটক ১

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে অবৈধভাবে শিকার করা ১০২ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি মো. লিটন (৪৯)। তিনি মোঃ রুস্তম আলীর সন্তান এবং পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা।

রোববার (১৪ ডিসেম্বর) গভীর রাতে আনুমানিক ভোর ৩টার দিকে পাথরঘাটা উপজেলার ৭ নম্বর কাঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঠালতলী গ্রাম থেকে তাকে আটক করে কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন পাথরঘাটা উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধভাবে শিকার করা হরিণের ১০২ কেজি মাংস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২ হাজার টাকা।

এ সময় হরিণ শিকারের সঙ্গে সরাসরি জড়িত মোঃ লিটনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে হরিণ শিকারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃপক্ষ আরও জানায়, উপকূলীয় অঞ্চল ও সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ শিকারসহ পরিবেশবিরোধী কর্মকাণ্ড দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/মো.আ.

 

 

বরগুনাকোস্টগার্ড

শেয়ার করুন: