শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেগমগঞ্জে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎​চৌমুহনী হকার্স মার্কেটে গত ৭ আগস্টের গোলাগুলির ঘটনায় জড়িত থাকার মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ও লিখিত বিবৃতি দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আবুল হোসেন।
‎
‎শনিবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় নোয়াখালী প্রেসক্লাবের মরহুম সহিত উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎
‎লিখিত বক্তব্যে তিনি জানান, পারিবারিক বিরোধ ও সম্পত্তি দখলের পুরোনো ক্ষোভ থেকে তাঁর বড় ভাই ও হকার্স মার্কেট সমিতির সভাপতি আবুল কালামসহ একটি কুচক্রী মহল তাঁকে ও তাঁর স্নাতকোত্তর পড়ুয়া ছেলেকে সামাজিকভাবে হেয় করতে বানোয়াট তথ্য ছড়াচ্ছেন ।
‎
‎‎​প্রকৃতপক্ষে ওই গোলাগুলির ঘটনার সাথে তাঁদের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। সিসিটিভি ফুটেজ ও নিরপেক্ষ তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে।
‎
‎২০১৬ সাল থেকে সম্পত্তি দখলের বিরোধকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে এর আগে ১৬টি মিথ্যা মামলা দেওয়া হলেও তিনি সবকটিতে খালাস পেয়েছেন এবং  তাঁর ছেলেও মামলা থেকে অব্যাহতি পেয়েছে। ইতিপূর্বে তাঁর বাড়িতে হামলা ও দোকান দখলের অপচেষ্টাও চালানো হয়েছিল।
‎
‎​তিনি সরকারি লিজ নিয়ে বৈধভাবেই বসবাস ও ব্যবসা পরিচালনা করছেন। সমবায় কর্মকর্তার পরামর্শে ব্যাংকিং চ্যানেলে নিয়মিত চাঁদা পরিশোধ করা হচ্ছে।
‎
‎​নিরপেক্ষ তদন্তে নিজের বা ছেলের সম্পৃক্ততা প্রমাণিত হলে যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন জানিয়ে তিনি মিথ্যা অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন।

ভোরের আকাশ/রই 

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মো. আবুল হোসেন

শেয়ার করুন: