শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

খাগড়াছড়িতে উদ্ধারকৃত মর্টারশেল চেঙ্গী নদীর বালুচরে নিষ্ক্রিয়

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খাগড়াছড়ি সদর উপজেলার শালবন রসুলপুর এলাকায় মাটির নিচে উদ্ধার হওয়া পরিত্যক্ত ৮২ মিলিমিটার মর্টারশেলটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল। এ ছাড়া মর্টারশেল উদ্ধারের স্থানেও পুনরায় তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে সেনাবাহিনী।

শনিবার(২১নভেম্বর) সকালে জেলা সদরের খবংপড়িয়া এলাকায় চেঙ্গী নদীর বালুচরে ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি নিষ্ক্রিয় করে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে শালবন এলাকার রসুলপুরে নিজ বাড়ির পাশে সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পান স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন। প্রায় এক ফুট মাটির নিচে কোদালের আঘাতে শক্ত কিছু অনুভব করলে মাটি সরিয়ে লোহার বস্তুটি দেখতে পান তিনি। পরে ভাইকে বিষয়টি জানান।

আরও পড়ুন

হিন্দুদের বাড়িঘরে হামলার খবর ভিত্তিহীন, দাবি নড়াইল পুলিশের

একপর্যায়ে মর্টারশেলটি চেঙ্গী নদীর পাড়ের গঞ্জপাড়া এলাকায় নিয়ে কাটার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি শনাক্ত করে। এ সময় আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। পরে নিরাপত্তার স্বার্থে মর্টারশেলটি সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার সকালে মর্টারশেলটি নিষ্ক্রিয় করার পাশাপাশি উদ্ধারের স্থানেও পুনরায় তল্লাশি চালানো হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: