শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় ছাদে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাড়ির ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে আল আমিন বাগ এলাকার বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু হানিফ ওই এলাকার মৃত লতিফ বেপারীর ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সকালে আবু হানিফ ছাদে নিয়মিত কিছু কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সকেট বা সংযোগে স্পর্শ করলে শট খায়। পরে তাকে পরিবারের সদস্যরা দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ বলছে, ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের সদস্যরা জানান, আবু হানিফ প্রতিদিন সকালে বাড়ির কাজকর্ম দেখাশোনা করতেন। কিন্তু এমন দুর্ঘটনা ঘটবে তা কেউই ভাবেননি। হঠাৎ বিদ্যুতে  স্পর্শে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/এসএইচ

নারায়ণগঞ্জমৃত্যু

শেয়ার করুন: