সাতকানিয়ায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নির্বাচনী লিফলেট বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ ও সংশ্লিষ্ট প্রস্তাবসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতানে গিয়ে ভোটার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। লিফলেটে সংবিধান সংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবসমূহ তুলে ধরে জনগণের সম্মতি (হ্যাঁ/না) চাওয়া হয়।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও ১০০ সদস্যের উচ্চকক্ষ, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণসহ মোট ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।
এ সময় ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “জুলাই জাতীয় সনদ রাষ্ট্রীয় সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দলিল।
ভোরের আকাশ/এসএইচ