শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাণীনগরে অটোভ্যানের চাপায় শিশু নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৩:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে রাস্তা পারাপারের সময় অটোচার্জার ভ্যানের নিচে চাপা পরে সাখাওয়াত হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা নাগাদ রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর রেলগেট এলাকায় পেট্রোল পাম্পের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু নওগাঁ সদর উপজেলার মকরামপুর মহল্লার হাসান আলীর ছেলে।

জানা গেছে, শিশু সাখাওয়াত হোসেন রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামে তার নানা মুঞ্জ হোসেনের বাড়িতে বেড়াতে আসে। এদিন সকালে পেট্রোল পাম্পের অদূরে পূর্ব দিকে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি অটো চার্জার ভ্যানের সাথে ধাক্কা লেগে ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনার পরপরই পরিবারের লোকজন শিশুর মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এখনো কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/মো.আ.

শিশুমৃত্যুঅটোবাইকশিশুনওগাঁ

শেয়ার করুন: