আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌর প্রশাসক ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া এ বাজেট ঘোষণা করেন।
এবারের বাজেট ধরা হয়েছে ২৩ কোটি ১৬ লাখ টাকা। মোট আয় ধরা হয়েছে ২৯ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৭২১ টাকা। উদ্বৃত্ত থাকবে ছয় কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৭২১ টাকা।
বাজেট অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাজেটের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক।
ভোরের আকাশ/ র.ই