শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

রোববার (৫ এপ্রিল) ভোররাতে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া বার্মিজ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে কার্যালয়ের ভেতরের প্রায় সবকিছুই পুড়ে যায়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলীয় কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে। তাঁদের দাবি, এক জামায়াত-সম্পৃক্ত নেতার আশ্রয়ে থাকা কিছু চিহ্নিত মাদককারবারী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এলাকায় কিছু ব্যক্তি আগে থেকেই তাঁদের হুমকি দিয়ে আসছিল। “আমরা ধারণা করছি, তারাই এই ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে, সেগুলো যাচাই করা হচ্ছে,” বলেন তিনি।

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

ভোরের আকাশ/ র.ই

অগ্নিসংযোগআব্দুর রাজ্জাক

শেয়ার করুন: