শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধান সহ ৪০০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

 গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও ঝড় শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরোধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ ১৮০০ টন। প্রচন্ড ঝড়ে ৪০০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বসতবাড়ি উড়ে গেছে ৪০টি পরিবারের। এছাড়াও শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু । জমির ৯০ ভাগ ধান পড়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

আজ শুক্রবার সকাল থেকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের তিনটি গ্রামে বাপ্তা বেইলদিয়া ও নান্দিয়া সাঙ্গুন গ্রামের প্রতিটি ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরধানের খেতে একটি ধানও অবশিষ্ট নেই। ভেঙে শুয়ে পড়েছে ধান গাছ। বহু বসতবাড়ির ঘরের চাল উড়ে গেছে। শিলাবৃষ্টিতে বেশিরভাগ বাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে ঘরের উপর। আহত হয়েছে কয়েকজন। বিভিন্ন শাকসবজি ফসলেও হয়েছপ ব্যাপক ক্ষয় ক্ষতি।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, গতকাল থেকে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ শুরু করছে। তিনটি গ্রামের ৩০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদিত ধানের পরিমাণ ১৮০০ টন। সাড়ে ৩০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি উড়ে ৪০টি বসতবাড়ি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীর তালিকা তৈরি করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগীতা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, ইতিমধ্যে স্থানীয় সাংসদকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনসহ তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। কৃষক কৃষাণীদের তালিকা তৈরি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য ঢেউটিনসহ ঘর নির্মাণের সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, তিনটি গ্রামের একজন কৃষকও বাকি নেই যে সে ক্ষতিগ্রস্ত হয়নি। এতবেশী ক্ষয় ক্ষতি হয়েছে তা বলার ভাষা নেই। সকাল থেকে শতশত বিঘা জমি পরিদর্শন করে দেখলাম ব্যাপক ক্ষতিক্ষতির চিত্র।   মানুষের বসতবাড়ি ঝড়ে উড়ে গেছে। ইতিমধ্যে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদের তালিকা তৈরি করতে। সকল ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদের প্রয়োজনীয়  সহযোগিতা দেওয়া হবে।

ভোরের আকাশ/এনউব

কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি

শেয়ার করুন: