সৎ, যোগ্য, স্বচ্ছল ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন: খাদ্যমন্ত্রী

সৎ, যোগ্য, স্বচ্ছল এবং ভালো মানুষদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সাটুরিয়া বালিয়াটী ইউনিয়নে সাটুরিয়ার হাজীপুর দরবার শরীর কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলে।
তিনি বলেন, এলাকার উন্নয়ন করতে হলে ভালো লোকের জন প্রতিনিধি হিসেবে আসা উচিত। তা না হলে এলাকার উন্নয়ন হবেনা। এলাকার উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন আমার দিক থেকে সব ব্যবস্থাই আমি করব।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ও সর্বিক তও্বাবধানে ছিলেন, হাজীপুর দরবার শরীফের ৫ম বংশধর মো. মোশাররফ হোসেন চাঁন শাহ ও আফরোজা বেগম ডালিয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে যুবদলের সাবেক আহ্বায়ক মো. আমীর হামজার পরিচালনায় সভাপতিত্ব করেন হাজীপুর দরবার শরীফের পীর মো. আতাউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহামুদুল ইসলাম, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ , মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা জজ কোটের পিপি এডভোকেট আ, ফ, ম নুরতাজ আলম বাহার, জেলা জজ কোটের জিপি এডভোকেট আব্দুল আউয়াল খান,এড়ভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট মোকসেদুর রহমান,এডভোকেট আ,ত, ম জহির উদ্দিন লদি সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রমুখ।
ভোরের আকাশ/আ.র