বিনা পয়সায় প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে

রাজনৈতিক নেতাদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা: এজেড এম জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার হিসেবে প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এর জন্য কোন পয়সা দিতে হবে না।
ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের প্রতিপক্ষ এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা এই অপপ্রচারে কান দিবেন না।
আগামী ১০ মার্চ নবাবগুঞ্জসহ বাংলাদেশের ১৪ টি উপজেলায়পাইলট প্রকল্প হিসেবে এই ফ্যামিলি কার্ড চালু করা হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা আপনাদের পাশে থাকতে চাই। নবাবগঞ্জ থানার অন্যান্য ধর্মের লোকজন বিএনপিকে ভোট দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ২৭ ফেব্রুয়ারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেদোয়া ও ইফতার মাহফিলে নবাবগঞ্জ বিএনপির সহ-সভাপতি সহ-সভাপতি মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নবাবগঞ্জ বিএনপি'র সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নবাবগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠান শেষে দেশও জাতির জন্য দোয়া করা হয়।
ভোরের আকাশ/আ.র