শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন বাদশা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।বৃহস্পতিবার  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে দলীয় মনোনয়নপত্র দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

বগুড়া সদর আসনে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করেছিলেন। ১২ ফেব্রুয়ারি ভোটে তিনি দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের শহর আমির আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এ আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ২৯ জন।

আসনটি তারেক রহমান ছেড়ে দিলে নির্বাচন কমিশন উপনির্বাচনের তপশিল ঘোষণা করে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ মার্চ।

আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ। এদিকে জামায়াত থেকে এখনও কাকে মনোনয়ন দেবে, তা সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল বলেন, আমরা প্রার্থী দেখে সিদ্ধান্ত নেব। শুক্রবার জামায়াতের প্রার্থী ঘোষণা করা হবে বলে তিনি জানান।

ভোরের আকাশ/নি. ব

বাদশাহ

শেয়ার করুন: