শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ফরম পূরণের টাকা দিয়েও পরীক্ষায় বসতে পারেনি রোমান

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করে প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি  পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নি এক পরীক্ষার্থী।   

টাকা নিয়ে ফরম পুরন না করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উপজেলার বেড়াইদের  চালা গ্রামের হলিস্টার চাইল্ড একাডেমি স্কুলে। 

এ নিয়ে ভুক্তভোগী ছাত্র রোমান উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ দিয়েছে। রোমান উপজেলার  বেড়াইদের চালা গ্রামের হলিস্টার চাইল্ড একাডেমীর ছাত্র।  

প্রতিষ্ঠান টির এসএসসির অনুমোদন না থাকায় তারা পাশ্ববর্তী আলহাজ্ব ধনাই বেপারী স্কুল থেকে রেজিষ্ট্রেশন করেছিলো স্কুল কর্তৃপক্ষ। 

ভুক্তভোগী ওই ছাত্র ও অভিযোগসূত্রে জানা যায়,রোমান উপজেলার বেড়াইদের চলা গ্রামে অবস্থিত হলিস্টার চাইল্ড  একাডেমিক নিয়মিত ছাত্র। চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে আলহাজ্ব ধনাই বেপারী উচ্চবিদ্যালয় থেকে স্কুল কর্তৃপক্ষ  তার রেজিস্ট্রেশন করে। 

পরীক্ষার ফরম পূরণ করতে প্রধান শিক্ষকের হাতে তুলে দেয় ৬হাজার ৮ শ টাকা। তবু তার ফরম পূরণ হয়নি। পরীক্ষার আগের দিন ২০ এপ্রিল রাতে প্রধান শিক্ষক  ফোন করে তাকে নিয়ে আসন্ন মে মাস পর্যন্ত বেতন বাবদ ৪৪০০ টাকা  এবং কেন্দ্র ফি বাবদ ৪৫০ টাকা নেন। 

পরে তাকে জানান, এবছর তার প্রবেশপত্র আসেনি। আগামী বছর পরীক্ষা দিতে হবে। 

রুমান অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সব পাওনা পরিশোধ করার পরও পরীক্ষা দেয়া হলো না।  প্রধান শিক্ষকের  দ্বায়িত্বহীনতার কারণে  পরীক্ষা দেয়া হয়নি তার। আমার জীবন থেকে একটি বছর ঝরে গেল। 

হলি স্টার চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক মো. শরিফ বেপারী মুঠোফোনে জানান, রুমান এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেনি। তার নিকট থেকে ফরম পূরণের কোন টাকা নেয়া হয়নি। বিদ্যালয়ের বকেয়া বেতনের টাকা নেয়া হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান,  এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন ফরম পূরণের  কোন টাকা নেয়া হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য কিন্টার গার্ডেন স্কুল গুলো শুধু মাত্র ব্যাবসায়িক স্বার্থে নবম দশম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করে।তাদের রেজিষ্ট্রেশনের অনুমতি না থাকায় পার্শ্ববর্তী এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।

এ কারনে প্রতি বছর অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে না।

ভোরের আকাশ/ র.ই

ফরম পূরণেমো. সাইফুল ইসলাম

শেয়ার করুন: