শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে ধর্ষণ মামলার পলাতক আসামি আলমগীর গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নীলফামারীতে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পরে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ডোঙ্গো হাজীপাড়া গ্রামের মোঃ কাছিম আলীর পুত্র আলমগীর হোসেনের বিরুদ্ধে জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী মীরগঞ্জ হাট এলাকার এক গৃহবধূ—দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২ এপ্রিল বিকেলে ওই নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় পরবর্তীতে ৬ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(১) ধারায় নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ পিটিশন মামলা (নং-৪৮/২৫) দায়ের করা হয়।
মামলা দায়েরের পর থেকেই আলমগীর হোসেন গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। এসময় তিনি বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন বলেও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৫ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নীলফামারী সদর থানা পুলিশ তাকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গভীর রাতে গ্রেপ্তার করে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান জানান, “আদালতের জারিকৃত পরোয়ানার ভিত্তিতে গোপন তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।”

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অভিযুক্ত আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে মোবাইলভিত্তিক বিভিন্ন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ভোরের আকাশ/এনউব

গ্রেপ্তার

শেয়ার করুন: