শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বিএনপি নেতৃবৃন্দের সাথে পূঁজারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূঁজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিল্টন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

পূঁজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র পালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

আরও পড়ুন

জামালপুরে খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোলায়মান মোল্লা, কাপাসিয়া দলিল লেখক সমিতির সভাপতি মো মেজবাহ উদ্দিন, যুবদল নেতা মহিবুর রহমান প্রমুখ।
উপজেলার বিভিন্ন অঞ্চলে অবস্থিত দুর্গাপূঁজা মন্দির কমিটির নেতৃবৃন্দের মাঝে  শ্রী শ্রী জয় কালী মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক জীবন ভৌমিক, শ্রী শ্রী জয় কালী মন্দিরের সভাপতি স্বপন ভৌমিক, দীলিপ কুমার মজুমদার, মনোরঞ্জন, চন্দন রক্ষিত, নারায়ণ চন্দ্র, অমল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পূঁজারীদের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে বিএনপি নেতৃবৃন্দ তাদের আশ্বাস ও প্রতিশ্রুতি প্রদান করেন।

এবছর বিগত দিনের চেয়ে আরো বেশি জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূঁজা উদযাপন এবং বেশি সংখ্যক প্রতিমার অংশগ্রহণে সফল ভাবে দশমী অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান প্রদান করেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: