পাথরঘাটায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও জনসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে , বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। র্যালিটি পাথরঘাটা বাজারের এক মাথা থেকে শুরু হয়ে প্রদক্ষিণ শেষে বিএনপি পাথরঘাটা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সকল নেতাকর্মীর সমবেত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি, সাবেক এমপি, বরগুনা-২ আসন। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পাথরঘাটা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
র্যালি ও জনসভায় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা উল্লাসে মেতে ওঠেন এবং আলহাজ্ব নুরুল ইসলাম মনির নামে স্লোগান দিতে দেখা যায়। দীর্ঘদিন পরে নেতাকর্মীরা এই আনন্দ-উল্লাসে অংশ নিতে পেরে খুশি। সভায় বরগুনা-২ আসনে আবারও তাকে দেখতে চায় নেতাকর্মীরা।
ভোরের আকাশ/তা.কা