শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিরামপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন
বিরামপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুই ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

দুই জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করেছেন। বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানার পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় নিরাপত্তার ব্যবস্থা।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ী-মির্জাপুরে এবং একই সময় আয়ড়া মোড় নুরুল হুদা মাদ্রাসা ঈদগাহ মাঠে জামাত দুটি অনুষ্ঠিত হয়। দুই জামাতে ১০ গ্রামের প্রায় ২শ মুসল্লি নামাজ আদায় করেন।

খয়েরবাড়ী জামে মসজিদে মো. আবদুর রাজ্জাক এবং আয়ড়া মাদ্রাসা ঈদগাহ মাঠে মাওলানা মো. পারভেজ হোসেন জামাতের ইমামতি করেন।

উপজেলার আয়ড়া মাদ্রাসা মাঠে দূর-দূরান্তর গ্রামগুলো থেকে ভ্যানে, মোটরসাইকেলে জমায়েত হয়। বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয় নিরাপত্তার ব্যবস্থা। নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় মাদ্রাসা মাঠে আল আমিনের ইমামতিতে নামাজ শুরু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, বিরামপুর উপজেলায় জোতবানি এবং বিনাইল দুটি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুটি জামাতে ২শ মুসল্লি অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/জাআ

বিরামপুরঈদ উদযাপন

শেয়ার করুন: