শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে চাঁদাবাজির জেরে হামলা, পিস্তল ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে চাঞ্চল্যকর এক ঘটনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির ঘটনা চলছিল। ঘটনার দিন সকালে একই এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে, যা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে সুপারস্টার বাল্ব কারখানার ওয়েস্টেজ ব্যবসায়ী আমির হামজার ওপর হামলা চালায় ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাদবর ও তার ছেলে যুবদল নেতা রনি। হামলার সময় হামজার কাছ থেকে নগদ ৯৫ হাজার টাকা এবং প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয়।

অন্যদিকে, সোমবার (৩০ মার্চ) কুতুবপুরের ৯নং ওয়ার্ডের রামারবাগ এলাকার রিয়া গোপ স্টুডিয়ামের সামনে রেল গেট সংলগ্ন সড়কে একটি বিদেশি পিস্তল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

তবে এই অস্ত্র কার, কীভাবে সেখানে এলো এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ভোরের আকাশ/ র.ই

 

পিস্তল উদ্ধারফারুক মাদবর

শেয়ার করুন: