জয়পুরহাটে ঈদ উপলক্ষে মানবিক সহায়তা পাচ্ছেন ৫৬৬৯৬ পরিবার

জয়পুরহাটে ঈদ উপলক্ষে মানবিক সহায়তা পাচ্ছেন ৫৬৬৯৬ পরিবার। আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মানবিক খাদ্য সহায়তা হিসেবে জেলার ৫৬ হাজার ৬৯৬ দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে ১০ কেজি করে ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল ।
জেলা সদরের পৌরসভা চত্বরে শুক্রবার (১৩ মার্চ-২০২৬) ৯টি ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের ওই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক উত্তম কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক খান, নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো: রেজা, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম এবং উপ-সহকারী প্রকৌশলী মো: মিজানুর রহমান।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল করিম জানান, ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এবার জেলায় ৫৬ হাজার ৬৯৬ পরিবারকে দেওয়া হবে ৫৬৬ দশমিক ৯৬০ মে:টন চাল। যার প্রত্যেকটি পরিবার পাচ্ছেন ১০ কেজি করে চাল । আগামী ১৫ মার্চের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করার নির্দেশনা প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে বলেও জানান এই কর্মকর্তা ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ আরও জানান, ইতোমধ্যে জেলার পাঁচ উপজেলায় ৩৫ হাজার ১১১ পরিবারের মাঝে বিতরণের জন্য ৩৫১ দশমিক ১১০ মে: টন চাল এবং জেলার পাঁচ পৌরসভার ২১ হাজার ৫৮৫ পরিবারের মাঝে বিতরণের জন্য ২১৫ দশমিক ৮৫০ মে:টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/আ.র