ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন হবে: পানিসম্পদ মন্ত্রী

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সময় দিবেন তখন পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পাবনা সুজানগর সাতবাড়ীয়া পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী সম্পূর্ণ সুবিধা পাবেন, মানে ৭ কোটি মানুষ সুবিধা পাবেন। এটা আমাদের মাস্টারমাইন্ড প্রকল্প এবং কঠিন চ্যালেঞ্জ। এই পদ্মা ব্যারেজ নির্মাণের ব্যায় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
তিনি আরো বলেন, শুষ্ক মৌসুমে পানির অভাব দূর হবে, কৃষি জমিতে সেচ সুবিধা হবে। উৎপাদন হবে জলবিদ্যুৎ, তৈরি হবে নৌ-যোগাযোগ ও মৎস্য উন্নয়ন, পাবে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি সম্পাদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সাংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ।
ভোরের আকাশ/ এনউব