শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বেচ্ছাশ্রমে রায়গঞ্জে সড়ক সংস্কার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দীর্ঘদিনের বেহাল দশা কাটিয়ে অবশেষে স্বেচ্ছাশ্রমে সংস্কার হলো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক।

রোববার (২৬ এপ্রিল) সকালে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় যুবক ও ছাত্রশিবিরের কর্মী-সমর্থকেরা একত্র হয়ে সড়কের খানাখন্দ ভরাট ও মেরামতের কাজ করেন। কোনো সরকারি সহায়তা ছাড়াই নিজেদের উদ্যোগ ও শ্রমে তারা এই কাজ সম্পন্ন করেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে পথ চলা দুরূহ হয়ে উঠত। এতে বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের দুর্ভোগ ছিল চরমে।

তরুণদের এ উদ্যোগে সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধানের দাবি উঠেছে। দ্রুত টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

চান্দাইকোনা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. নয়ন শেখের নেতৃত্বে এ কাজে অংশ নেন আতিকুল ইসলাম, নাসিম শেখ, মোহাম্মদ জসিম উদ্দিন, সেলিম রেজা, মুস্তাকিম, মামুন, মেহেদী হাসান, আজিম উদ্দিনসহ আরও অনেকে।

ভোরের আকাশ/ র.ই

সড়ক সংস্কারমো. নয়ন শেখ

শেয়ার করুন: