শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে রামসাগর এক্সপ্রেস নামের একটি ট্রেনে কাটা পড়ে দুদু মণ্ডল (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুদু মণ্ডল উপজেলার দামোদরপুর দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের মৃত বেরাজ মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে দিকে সাঘাটার বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস নামের একটি ট্রেন নলডাঙ্গা স্টেশনে পৌঁছায়। এরই মধ্যে দুদু মণ্ডল এ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে দামোদরপুর ইউপি সদস্য আব্দুর রহিম সরকার বলেন, ওই স্থানে ট্রেনে কাটা পড়ে দুদু মণ্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই বাড়ির লোকজনের অজান্তে বিভিন্ন স্থানে ছুটে চলতেন এ ব্যক্তি।

সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে সুরতহাল প্রতিবেদন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

ট্রেনে কাটা পড়ে মৃত্যুআব্দুর রহিম সরকার

শেয়ার করুন: