শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে চার হত্যা: জেলগেটে দুই আসামিকে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রংপুরে আলোচিত গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তান হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী প্রতিনিধি দল। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা বিভাগের পরিদর্শক জিন্নাত আলীর নেতৃত্বে উপপরিদর্শক মমিনুল ইসলাম ও আবু সাঈদ বাবলা জেলগেটে যান।

সেখানে দুই আসামিকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুপুর ২টা ১০ মিনিটে তারা জেলগেট থেকে বের হয়ে আসেন। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রথম দিনের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী দলের সদস্যরা। তবে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি।

গত ২২ আগস্ট রাতে রংপুরের নিজ বাড়ি থেকে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে সংবাদ সম্মেলন করে পুলিশ।

পুলিশের দাবি, আসামিরা ইয়াবা সেবনের পর চারজনকে হত্যা করেছে—এমন আলামত বাড়িতে পাওয়া গেছে। পরে আদালতের অনুমতি নিয়ে দুই আসামির ডোপ টেস্ট করা হলে প্রতিবেদনে তাদের শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানা যায়।

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে ইশরাক

আসামিদের শরীরে মাদকের উপস্থিতি না পাওয়ায় গত ৩১ আগস্ট তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী। তবে তদন্তের স্বার্থে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এদিকে জিজ্ঞাসাবাদ চলাকালে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ জানান, মামলার তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। ঘটনার রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে তদন্তকারী দল পৌঁছে গেছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: