শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জনতার উচ্ছ্বাসে জলঢাকার ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৫:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নীলফামারীর জলঢাকা উপজেলা জনতার ভালোবাসা ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে, যখন জনপ্রিয় সমাজসেবক ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী জলঢাকা জিরোপয়েন্ট এলাকায় পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসধ্বনিতে বরণ করে নেন শত শত মানুষ।

সৈয়দপুর বিমানবন্দরে নামার পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানাতে ভিড় করেন। পরে এক বিশাল গাড়িবহর নিয়ে তাকে জলঢাকা শহরে আনা হয়। পুরো পথজুড়ে সমর্থকদের উল্লাস ও আনন্দে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর আগমনে জলঢাকা পৌর এলাকা ও আশপাশে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা জানান, তার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা বহুদিনের।

জানা গেছে, ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী প্রয়াত আনারুল হক কবির চৌধুরীর পুত্র এবং জলঢাকা পৌরসভার সাবেক মেয়র। সম্প্রতি তার ওপর আরোপিত একটি সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ায় তিনি পুনরায় সক্রিয়ভাবে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা— ভবিষ্যতেও তিনি তার নেতৃত্ব ও জনসেবার মাধ্যমে জলঢাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ভোরের আকাশ/জাআ

নীলফামারীফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী

শেয়ার করুন: