শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

সাভার-আশুলিয়ায় কর্মবিরতি, ছুটি ঘোষণা ৫০ কারখানায়

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাভার-আশুলিয়ায় কর্মবিরতি, ছুটি ঘোষণা ৫০ কারখানায়
সাভার-আশুলিয়ায় কর্মবিরতি, ছুটি ঘোষণা ৫০ কারখানায়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রভাব পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। 

শনিবার সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে কাজে যোগ না দেওয়ায় অন্তত ৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও দুটি কারখানায়।

আজ শনিবার বেলা ১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান।

শিল্প পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতোই কাজে যোগ দেন। বেশির ভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছিল। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ শুরুর সময় সকাল আটটার পরিবর্তে সকাল সাতটা নির্ধারণের প্রতিবাদে তাঁরা কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি। পরে শ্রমিকদের কর্মবিরতির মুখে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে আগামীকাল থেকে সকাল আটটা থেকেই কারখানার কার্যক্রম শুরু হবে বলে শ্রমিকদের জানানো হয়।

এ ছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকার আরও কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে সেসব কারখানাও দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন কার্যক্রম চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘কাঠগড়া এলাকায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সচল কারখানাগুলোর সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়া হয়েছে।’

শিল্পাঞ্চল পুলিশ-১-এর দেওয়া তথ্য অনুযায়ী, আজ শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়। এর বাইরে সকালে শ্রমিকদের কর্মবিরতির মুখে আরও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।

তবে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিরতা থাকলেও সার্বিক পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: