শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদ্মায় ধরা পড়ল ৩০ কেজি ওজনের কাতল মাছ, লাখ টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় ৩০ কেজি ওজনের এক কাতল মাছ ১ লাখ ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১২ ডি‌সেম্বর) সকালে পদ্মা নদীতেই কাতল মাছটি বিক্রি হয়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক সৌদিআরব প্রবাসী মাছটি কিনেন।

এর আগে এদিন ভোরের দিকে পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জেলে মন্টু হালদারের চাপ জালে মাছটি ধরা পড়ে।

কয়কেজন মৎস্যজীবী ও ব্যবসায়ী জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীররাতের দিকে হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় পদ্মা নদীতে জেলে মন্টু হালদার ও তার দল চাপজাল ফেলেন। শুক্রবার ভোরের দিকে জালে প্রচন্ড রকমের ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। দ্রুত জাল গুঁটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বিশাল আকারের এক কাতলা মাছ। এত বড় কাতলা দেখে জেলেরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। যোগাযোগ করতে থাকেন রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে। 

এ সময় দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ এর সঙ্গে যোগাযোগ হয়। খবর পেয়ে শাহজাহান শেখ নদীতে ছুটি যান। এ সময় জেলে মন্টু হালদারের সঙ্গে যোগাযোগ করে দরদাম শেষে কাতলাটি কিনেন।

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, সকালে বিশাল আকারের এক কাতলা মাছ পদ্মা নদীতে ধরা পড়ার খবর পেয়ে জেলে মন্টু হালদারের সঙ্গে যোগাযোগ করতে থাকি। সকালেই তার নৌকায় গিয়ে এতবড় কাতলা দেখে আমরা অবাক হয়ে যাই। পরে দরদাম করে ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নেই।

শাহজাহান শেখ আরও জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক সৌদিআরব প্রবাসী ভাইয়ের বড় কাতলা মাছের অর্ডার থাকায় সাহস করে দরদাম করে নিয়ে নেই। ওজন দিয়ে দেখি কাতলাটির ওজন প্রায় ৩০ কেজি। পরে ওই প্রবাসী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা করে লাভ রেখে ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে ১ লাখ ৮ হাজার টাকায় বিক্রি করেছি। নগদ টাকা হাতে পাওয়ার পর মাছটি সকালেই কুষ্টিয়ায় পাঠিয়েছি।

তিনি আরও জানান, এতবড় কাতলা মাছ আমার জানা মতে এ মৌসুমে তেমন ধরা পড়েনি। এক কাতল মাছ বিক্রি করেই জেলে মন্টু লাখপতি। আমি ব্যবসায়ী হলেও সব টাকা তো জেলেরা পয়েছে। তারপরও জেলেদের পাশাপাশি আমরাও খুশি।

ভোরের আকাশ/মো.আ.

কাতল মাছরাজবাড়ী

শেয়ার করুন: