শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে ১২শ লিটার পেট্রোলসহ আটক ৩

‎‎নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে অভিযান পরিচালনা করে অবৈধ উপায়ে মজুদ রাখা ১২শ লিটার পেট্রোল উদ্ধার ও একটি নীল রংয়ের পিকআপ গাড়ি সহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

‎বুধবার  (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৬ টায় সুধারাম থানাধীন লক্ষীনারায়ন পুর গ্রামের হাজি আসমত উল্যার বাড়ির আবুল খায়েরের বসত ঘর থেকে এ তেল উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন, লক্ষ্মীনারায়নপুর চাপরাশি বাড়ির মোঃ শাহ জাহানের পুত্র মোঃ মুসফিকুর রহমান মাহি(১৯), লক্ষ্মীনারায়নপুর(মানিক হুজুরের বাড়ির জালাল উদ্দিনের পুত্র মাহমুদুল হাসান(২৬), মধুসুদুনপুর পন্ডিত বাড়ির -মৃত ফজলুল হকের পুত্র মোঃ মঞ্জুর আলম(৫৩)।

‎‎এসময় অবৈধ উপায়ে মজুদ রাখা ১২শ লিটার পেট্রোল উদ্ধার ও একটি নীল রংয়ের পিকআপ গাড়ি সহ এই ৩ জনকে গ্রেফতার করা হয়।

‎‎জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ, মোঃ মহি উদ্দিন জানান, বড় মসজিদের সামনে অবস্থানকালে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানিতে পারি যে, নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ লক্ষ্মীনারায়নপুর গ্রামের হাজী আসমত উল্যার বাড়ির জৈনক আবুল খায়ের এর বসত বাড়ির ভিতরে ড্রামভর্তি পেট্রোল অবৈধ উপায়ে মজুদ করা হয়েছে। সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে মজুদ রাখা তেল উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরো জানান,আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

‎‎পুলিশ সুপারের নেতৃত্বে কালোবাজারি মজুদদারসহ সকল অপকর্মের বিরুদ্ধে জেলা ডিবি ও জেলা পুলিশ জোরালো ভাবে কাজ করছে। অভিযান চলমান থাকবে।

ভোরের আকাশ/নি

নোয়াখালী

শেয়ার করুন: