শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ যানবাহনের সংঘর্ষ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তীব্র ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি যাত্রীবাহী বাস ও এক কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা। এ সময় এক্সপ্রেসওয়েতে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর নয়। তবে ঘন কুয়াশায় যানবাহন চালকদের সতর্কতার অভাব ও বেপরোয়া গতি দুর্ঘটনার প্রধান কারণ বলে জানিয়েছেন তিনি।

এসময় দুর্ঘটনা এড়াতে কুয়াশার মধ্যে যানবাহন চালকদের অধিক সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন তিনি।

ভোরের আকাশ/মো.আ.

 

মুন্সিগঞ্জঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

শেয়ার করুন: