শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনে দায়েরকৃত একাধিক মামলার আসামী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের  নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এসও রোড মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম মন্ডল নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান, এছাড়াও তিনি একজন বিশিষ্ট তেল ব্যবসায়ী হিসেবে পরিচিত।

জানা যায়,  ২৪ জুলাই ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত ৮টি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে, তিনি ৫ আগস্টের পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, সিরাজুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

ভোরের আকাশ/আ.র

সিরাজ মন্ডল গ্রেপ্তার

শেয়ার করুন: